২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ছান্নু

spot_img

বগুড়ার শাজাহানপুর বেতগাড়ী যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে উপজেলা চেয়াম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেল ৫টায় বেতগাড়ী রেনেটা মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় বেতগাড়ী যুবউন্নয়ন সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম নুহু সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিল আল মামুন আকন্দ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,বেতগাড়ী যুবউন্নয়ন সংগঠনের সহ-সভাপতি আহাদুর রহমান লিমন খাঁন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানান, টুর্নামেন্টে বগুড়া বিভিন্ন থানার ১৬টি দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী ম্যাচে গাবতলি ফুটবল একাডেমি ও শাজাহানপুর ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। খেলায় শাজাহানপুর ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করেন গাবতলি ফুটবল একাডেমি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ