৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ভূমিসেবা সপ্তাহে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ভূমি বিষয়ক সভা অনুষ্ঠিত।

spot_img

‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয় গত ৮ জুন। উদ্বোধনের পর থেকে প্রতিদিন ভূমিসেবা বুথে সেবাগ্রহীতাদের ভীড় দেখা যায় এবং সেবাগ্রহীতাগণ অত্যন্ত উৎসাহ ও সন্তুষ্টির সাথে ভূমিসেবা গ্রহণ করেন।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আজ শাজাহানপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং ভূমিসেবা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহসিয়া তাবাসসুম বলেন যে সরকারের লক্ষ্য সেবাগ্রহীতাগণ যাতে ঘরে বসেই সেবা পায় সে ব্যবস্থা করা। সে লক্ষে ভূমিসেবা ডিজিটাল থেকে স্মার্টে রূপান্তরিত করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর,খারিজ, ম্যাপ ও খতিয়ান তুলতে এখন কোন ভোগান্তি নেই। এসব কাজ এখন ঘরে বসেই সহজে করা যায়। আগামীদিনে আরো স্মার্ট হবে ভূমি কার্যালয়ের সকল সেবা।

সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাইম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ, ভূমি অফিসের কর্মকর্তারা কর্মচারীগণ, সুধীবৃন্দ এবং সেবাগ্রহীতাগণ ।

উপজেলার সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় সেরা চার জনকে মাঝে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। উক্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফাহিম আহমেদ, দ্বিতীয় হয়েছেন সুমাইয়া বিনতে সাবা, একই সাথে তৃতীয় হয়েছেন সাবিহা খাতুন ও জোবায়ের হোসেন। তারা সবাই দশম শ্রেণির ছাত্র ছাত্রী । বিজয়ীদের মাঝে সনদ, পুরস্কার ও পরিবেশ বন্ধু গাছ তুলে দেয়া হয়।

এছাড়াও ভূমিসেবা বুথে সেবা প্রদানে দক্ষতার প্রমাণ দেওয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা জনাব মোঃ মাসুদ রানা, সার্ভেয়ার এবং কর্মচারী জনাব মোঃ সোহেল রানাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস শাজাহানপুর ভূমিসেবা প্রদানে আন্তরিক ও নিরলসভাবে কাজ করছে বলে এসিল্যান্ড জনাব জান্নাতুল নাইম জানান এবং ভূমিসেবা সংক্রান্ত যে কোন পরামর্শে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২ এ কল দিতে উৎসাহিত করেন এবং প্রয়োজনে (সেবা গ্রহণ বা অভিযোগ জানাতে) এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করতে আহবান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ