২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সালথায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন

spot_img

মোঃ আবুল বাসার,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হুসাইন, বালাম হোসেন, মাহফুজ খাঁন, হাবিবুর রহমান হাবিব,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ, প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ