১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন সংবাদ বুলেটিনের প্রতিনিধি সাজ্জাদুর রহমান

spot_img

বেরোবি প্রতিনিধি: সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন সংবাদ বুলেটিনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি সাজ্জাদুর রহমান।  ।   চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য সারাদেশের ১৯৬ জন সাংবাদিককে  এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে তথ্য প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

‎রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

‎এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সভাপতি যুগান্তর পত্রিকার আনোয়ার হোসেন, সহ সভাপতি দৈনিক সংবাদ,দৈনিক প্রতিদিনের বার্তা প্রতিনিধি আবু সাঈদ,কোষাধ্যক্ষ ওয়াল্ড গ্লোবাল টিভির আলামিন সাদিক সায়েম।কার্যকারী সদস্য সমকাল,সংবাদ বুলেটিন প্রতিনিধি সাজ্জাদুর রহমান ও নয়া দিগন্তের তওহীদুল হক সিয়াম।এ পুরস্কার গ্রহণ করেন।

‎অনুভুতি ব্যাক্ত করে সাজ্জাদুর রহমান বলেন, প্রথমেই তথ্য প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতি কৃতজ্ঞ।এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভাইদের সহযোগিতা আমি এতদূর আসতে পেরেছি। সংবাদ বুলেটিন অবদান ভোলার মত না।আমার এ পথচলায় এ সংবাদ মাধ্যমের ভুমিকা অনেক। তাছাড়াও বিভিন্নভাবে যারা সহযোগীতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

‎এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ