১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

spot_img

চলতি বছরের হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

পবিত্র হজ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা পর্যালোচনায় মক্কায় বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

 

সভায় জানানো হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রা সম্পন্ন হয়েছে।

হজ মিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় মারা যান।

এদিকে, আগের বছরের তুলনায় এবার হজযাত্রীদের মৃত্যুর হার কমেছে বলে জানিয়েছে হজ মিশন। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসাসেবা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা চালুর কারণে এই হার কমে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে হজে গিয়ে ৪৮ জন বাংলাদেশি মারা যান। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬৫ জন। আর ২০২৩ সালে এক লাখ ২২ হাজারের বেশি হাজির মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১২১। এছাড়া ২০১৯ সালে মারা গিয়েছিলেন ১১৭ জন হজযাত্রী।

হজ মিশন জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ৪৭ হাজার ৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২১ হাজার ৪৩৪টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হাজিদের চিকিৎসা ও সার্বিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ