৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু এ বিক্ষোভ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।

এসময় শিক্ষার্থীরা, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে তিনি বলেন, “ছাত্র সংগঠনগুলোর সংহতি সপ্তাহে এই হামলা নিঃসন্দেহে ষড়যন্ত্র। ইসকন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। ভারতের মদদপুষ্ট চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানাই।”

প্রসঙ্গত, বুধবার চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিসের গাড়িকে ট্রাকচাপা দেওয়ার ঘটনা ঘটে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ