২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিকে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিস নিষিদ্ধ

spot_img

সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। একই সঙ্গে এই সীমানার মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতিও আর দেওয়া হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম বুধবার বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ–সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে জারি করা হয়েছে।

ডা. মো. নূরুল ইসলাম জানান, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, চিঠি জারির সঙ্গে সঙ্গেই এ নির্দেশনা কার্যকর হয়ে গেছে।

দেশের সরকারি হাসপাতালগুলোতে যেসব রোগী ভর্তি হতে আসেন, তাদের বিভিন্ন চক্র কৌশলে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে প্রলুব্ধ করে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অনেক সময় হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টার মধ্যেই কাছাকাছি অবস্থিত ক্লিনিকগুলোতে গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার বা প্র্যাকটিস করারও অভিযোগ রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ