২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৪৩ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু

spot_img

অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সি মো. আরফান হোসাইন।

মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে এই খুদে শিক্ষার্থী। তার এই অসাধারণ অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের বন্যা বইছে।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। এর আগে সে অধ্যয়ন করেছে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায়। আরফান হোসাইন হচ্ছেন সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। মাত্র ১৪৩ দিনে পুরো কোরআন হেফজ সম্পন্ন করে সে তার পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছে।

এ বিষয়ে ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন, ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম। হাফেজ মোহাম্মদ আরফান আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

কোরআন হেফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও পরম সৌভাগ্যের বিষয়। হজরত রাসুলুল্লাহ (সা.) কোরআন মুখস্থ করার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ