২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বামুনিয়া দারুলউলুম মাদ্রাসায় রচনা ও কুইজ প্রতিযোগিতা

spot_img

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বামুনিয়া দারুলউলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি আক্তারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম।

এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী জীবনাচরণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আরও আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ