২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী উপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শনিবার বেলা ১১ টার দিকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন সভাপত্তিতে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লিয়াকত আলী ও অ্যাড. আব্দুল আহাদ জুয়েল।

বক্তারা বলেন, গোলাপগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী উপর আহত ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোহেল মিয়া,শাহজাহান মিয়া,লিয়াকত আলী, ফরমান উদ্দিন, মুরাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম দুলু,এড.দীপংকর বনিক সুজিত, লুতফুর রহমান, শহীদ মিয়া,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহাদ চৌধুরী জুয়েল,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুশাররফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা বশির, আতিক, আজগর সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ