২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে সিগারেট না দেওয়ায় যুবক খুন

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:
সিগারেট না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গিরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. কুরবার আলী (২৭) কাইয়ারগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক একই গ্রামের পন্ডিত মিয়ার ছেলে আবেদিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত কুরবার আলী একজন নৌ-শ্রমিক। রবিবার দুপুরে তিনি নদীর পাড়ে বসে ছিলেন। এসময় ঘাতক আবেদিন তার কাছে সিগারেট চায়। সিগারেট না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঘাতক আবেদিন বাঁশ দিয়ে আঘাত করলে মো. কুরবার আলী মারা যান। নিহত কুরবার আলী’র বছরের দুই শিশু কন্যা রয়েছে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হোসাইন বলেন, আমার চাচাতো ভাই নদীর পাড়ে বসে ছিলো। এসময় ঘাতক আবেদিন বাজার থেকে এসে আমার ভাইয়ের কাছে সিগারেট চায়। সিগারেট না দেওয়ায় আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ভাইকে বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করে। সাথে সাথে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের ছোট পোলাপাইন (ছেলে-মেয়ে) আমাকে বাড়িতে গিয়ে বলে তোমার ভাই নদীর পাড়ে পড়ে রয়েছে। আমি সেখানে (নদীর পাড়ে) গিয়ে ভাইয়ের (মো. কুরবার আলী) নিথর দেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, এরপরও ঘাতক আবেদিন ও তার তিন ভাই আশিক, আলাদিন, আকিবল আমাদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। এসময় গ্রামের কিছু লোক এসে তাদের আটকায়। পরবর্তিতে আমার ভাইকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে আসি।
নিহতের শ^শুর ময়না মিয়া বলেন, নিহত মো. কুরবার আলী দুইটা বাচ্চা আছে, এখন তাদের কী হবে। আমি হত্যাকারীদের বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, ঘাতক আবেদিন কে গ্রেফতার করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ