১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই ; মতবিনিময়ে নতুন জেলা প্রশাসক

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জবাসীর আশা আকাঙ্খা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন।

সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন, আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই। আমাদের জন সম্পৃক্ততা বাড়াতে চাই। এর মাধ্যমে সুনামগঞ্জবাসীর যে আশা-আকাঙ্ক্ষা আছে তা বাস্তবায়ন করতে চাই। আমি আমার কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি, সেই আশা আকাঙ্খা বাস্তবায়নের পরিকল্পনা আগামী ১৫ দিনের মধ্যে শুরু করতে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সহযোগিতা করেন, আপনাদের রাজনৈতিক যে আকাক্সক্ষা, মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে চিরস্থায়ী হবে।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রস্তাবনা দেন। তার মধ্যে উল্লেখযোগ্য বার বার বন্যার হাত থেকে রক্ষা পেতে নদী খনন, ইজারাবিহীন নদীতে বালু পাথর উত্তোলনের নামে লুট, চাঁদাবাজি, যাদুকাটায় অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, বোরো ফসল রক্ষার নামে বানিজ্য বন্ধ করা, শহরের উদ্ধার করা পাঁচটি খাল সংরক্ষণ-উন্নয়ন , ট্রাফিক জ্যাম থেকে শহরবাসীর দুর্ভোগ কমাতে বাসস্টেশন স্থানান্তর, বাইপাস সড়ক নির্মাণ, হালুয়ারঘাট সেতু নির্মাণ, মাদক বন্ধ সহ নানা বিষয় উঠে আসে সাংবাদিকদের কথায়।

জবাবে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নদীতে আইনের শাসন প্রতিষ্ঠার কথা জানান। পুরাতন বাসস্টেশন খুব শীগ্রই অন্যত্র স্থানাস্তর হবে এবং বাইপাস সড়ক নির্মাণের কথা বলেন। তিনি আরও বলেন কিছু বিষয় আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এগুলো মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত হয়, আমি আপনাদের কথাগুলো সেখান পর্যন্ত পৌঁছাবো। জেলা প্রশাসক বলেন, এতোদিন যে বৈষম্য ছিল, সেই সকল জায়গা থেকে বৈষম্য দূর করতে কাজ করবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ