৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইদে মিলাদুন্নবি উদযাপন

spot_img

১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মিশরের কায়রোতে অবস্থিত বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের Faculty of Theology কর্তৃক আয়োজিত রাসূলে পাকের শরাফের উপর লিখিত কিতাব بداية السول في تفضيل الرسول ﷺ কিতাবটি দারস ও সনদ দেওয়ার মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ইদে মিলাদুন্নাবি ﷺ। এতে উপস্থিত ছিলেন যুগ শ্রেষ্ঠ কিবার ওলামায়ে আজহার ও বিভিন্ন দেশের জ্ঞানপিপাসু ছাত্ররা। উক্ত অনুষ্ঠানে আলোচনা ও ইজাজত প্রদান করেন, হিফজুল হাদিস শায়খ ড. আহমদ উমর হাশেম হাফিজাহুল্লাহ, শায়খ ড. আহমাদ মা’বাদ আব্দুল কারীম হাফিজাহুল্লাহ,শায়খ ড. আব্দুর রহমান দুয়াইনী হাফিজাহুল্লাহ, শায়খ ড. সালামাহ দাউদ হাফিজাহুল্লাহ,শায়খ ড. মাহমুদ মোহাম্মদ হুসাইন হাফিজাহুল্লাহ, শায়খ ড. মুস্তফা আবু আম্মারা হাফিজাহুল্লাহ, শায়খ ড. জালাল আজওয়াহ হাফিজাহুল্লাহ,শায়খ ড. মাহান্না হাফিজাহুল্লাহ প্রমুখ। সবার মূল আলোচনার বিষয় ছিল পবিত্র ইদে মিলাদুন্নাবি ﷺ উদযাপন। এবং রাসূলে পাকের শান-মর্যাদা পর্যালোচনা করা। তাঁরা প্রত্যকেই রাসূলে পাকের আগমনের দিনকে ইদ হিসাবে গ্রহন করেছেন।পাশাপাশি তাঁরা এটাও বিশ্বাবাসীকে জানালেনে যে, রাসুলে পাকের আগমনের কারণে কুল কায়েনাত আনন্দিত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ