৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায্য অধিকার দাবিতে স্মারকলিপি প্রদান

spot_img

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আজ মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

স্মরকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চারঘাট খোর্দ্দগোবিন্দপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান, জাফরপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদৎ হোসেন, সরদহ সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহেলা খাতুন, সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম, সাবিত হোসেন, আবু হাসমত মোঃ শাহীনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।

উপজেলার খোর্দ্দগোবিন্দপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকা গারের কান্ডারি। দৃঢ বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্যবিরোধী অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ও ন্যায্য অধিকার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।

নিরব হাসান ইব্রাহিম
রাজশাহী

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ