২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

জীবননগরে শতাধিক মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

spot_img

মোঃ রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

জীবননগরে রাতের আধারে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোসাবুল ইসলাম লিটন মোল্লার মাল্টা বাগানের ছয় শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে এ ঘটনা ঘটে। লিটন মোল্লা সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লার বড় ছেলে। গতকাল বুধবার সকালে লিটন মোল্লা মাল্টা গাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগী লিটন মোল্লা বলেন, গত দুই দিন আগে সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে ৩ বিঘা জমিতে বারি মাল্টা-১ জাতের ৬৫০টি মাল্টা গাছের চারা রোপণ করেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতের আঁধারে বাগানের ৬২৫টি মাল্টা গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূবক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ