১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মাঝিড়া বন্দরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

spot_img

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর শাখার উদ্যোগে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার মাঝিড়া কেন্দ্রীয় মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঝিড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব শাখার সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাঝিড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাহী সদস্য কাজী সাইফুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক তানজুরুল ইসলাম তানজু, মাঝিড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম আজম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা সাব রেজিস্ট্রার দলিল লেখক মো. রুহুল আমিন, নুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, ডা, মামুন, মনজুরুল ইসলাম, ডা. জাকির হোসেন, লিটন, আব্দুল মালেক, মিজান আহমেদ, মেহেদী হাসান প্রমুখ।

মাঝিড়া বন্দর শাখার সভাপতি হিসেবে ওসমান গনি বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও আব্দুর রহিমকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ