১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পাঁচলাইশে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৬ ঘন্টায় গ্রেফতার যুবক

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে বন্ধুর সাথে নতুন প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়েছে এমন সন্দেহে কৌশলে নির্জন এলাকায় ডেকে নিয়ে প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করলে প্রেমিক। ৬ ঘন্টার সফল অভিযানে পলাতক প্রেমিক মোঃ তারেক (২০)কে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) সিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন এডিসি কাজী মোঃ তারেক আজিজ।

ভিকটিম মরিয়ম আক্তার সামিয়া (১৭) আতুরারডিপো এলাকার একটি গামেন্টসে চাকরি করতেন। অভিযুক্ত মোঃ তারেক পেশায় একজন রাজমিস্ত্রি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাদের। বিষয়টি জানতো উভয় পরিবারের সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন হাদুমাঝির পাড়াস্থ মুছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে প্রেমিক মোঃ তারেক, প্রেমিকা মরিয়ম আক্তার সামিরার গলায় মুহুর্মুহু ছুরিকাঘাত করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন খবর মেয়ে ভিক্টিম সামিরাকে উদ্ধারপূর্বক চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে ভিকটিমের ভাই পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তি সহায়তা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাস্থ লিচুবাগান আহমদুল হকের কলোনি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ভিক্টিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে হত্যাকারী গতরাতে তাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয়।

আসামি তারেক আগে থেকে পূর্বপরিকল্পিতভাবে একটি ছুরি কিনে তার সাথে রাখে। তাদের দেখা হওয়ার পর তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টির বিষয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। এই সময় আসামি তাকে অন্য কারো সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে।

ঝগড়ার এক পর্যায়ে আসামি ভিক্টিমের গলায় একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়, গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্তমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা ও ভিক্টিমের পরিহিত এক জোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ