২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত ৮

spot_img

বুধবার দিবাগত রাত প্রায় ৩ টার দিকে পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নের নূরানীগেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এতে দুই পরিবারের শিশু সহ মোট আটজন নিহত হন। সেখানকার স্থানীয় লোকজন এবং পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মামুন মোল্লা জানান, বুধবার রাতে গাড়ি খালে পড়ে যাওয়ার খবর পায় ফায়ারসার্ভিস, এরপর পিরোজপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ