
বগুড়ার শাজাহানপুরে রতন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সাবরুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে আহত যুবক গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার শিকার আহত যুবক হলেন, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে রতন আলী (৩২)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ আলম বলেন, ‘সন্ধ্যায় উপজেলার সাবরুল বাজার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এঘটনায় দুইজন যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানতে পারি। তবে স্থানীয় লোকজন এব্যাপারে কিছু না বলায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘ আহত যুবকদের পরিবার এখনও কেউ থানায় যোগাযোগ বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।




