১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাওরে পানি ডুবে এক পর্যটক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে প্রশাসন।

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। দুপুর ১২ টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয়রা।
নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের হেড অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসব নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ