১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে

spot_img

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফুলছড়িতে মানসিক প্রতিবন্ধী এক শিশু (১০) কে ধর্ষণের অভিযোগে উঠেছে রতনপুর রহমানীয়া মাদ্রাসার সহকারী সুপারের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসা সহকারী সুপার আতোয়ার রহমান (৫৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার ওই সহকারী সুপার দীর্ঘদিন ধরে প্রতিবেশি ওই শিশুকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি কিশোরীর আচরণে অস্বাভাবিকতা লক্ষণ দেখা দিলে কিশোরীর পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরীকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন স্বজনদেরকে।

পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার নুশংস এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ