২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

যুব ঐক্য প্রগতি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের কলেজ মোড়স্থ স্মৃতি ফলকের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় পৌর যুবদলের সাবেক সভাপতি ওয়াজেদ আলী ঝিনুকের সভাপতিত্বে এবং সাবেক পৌর যুবদল ও সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য আজিজুল হক, শাহানুর আশরাফ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান, সদস্য সচিব রুকুনুজ্জামান রুকু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোর্শেদ হোসেন লিটু, সহ-সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, জেলা জাসাস আহ্বায়ক সজীব সহ মৎস্যজীবী দল ও তাতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর কুড়িগ্রাম সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ