১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাঁজার নেশায় বাড়িতে আগুন, ঘোর কাটলে দেখেন সপরিবারে রাস্তায়!

spot_img

গাঁজা সেবন করে নিজের বাড়িতে আগুন ধরালেন এক যুবক। নেশা যখন কাটলো তখন দেখেন, মাথার গোঁজার আর ঠাঁই নেই। স্ত্রী-পুত্র নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাকে। অথচ তিনি যে এমন কাজ করেছেন তা প্রথমে বিশ্বাসই করতে চাননি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কন্ধমালে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা, এই কাণ্ড যিনি ঘটিয়েছেন, তার নাম প্রদীপ নায়েক। তিনি গাঁজা সেবনের পর বাড়িতে আগুন ধরিয়ে দেন গত শনিবার (১৩ মে) রাতে। তবে প্রত্যন্ত এলাকায় বাড়ি হওয়ায় ঘটনা জানাজানি হয় সোমবার।

কেন এই কাজ করলেন? প্রদীপ জানান, জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ চলছে। এ নিয়ে খুব চিন্তায় ছিলেন। তবে তিনি যে নিজের বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, তা নেশার ঘোরে বুঝতে পারেননি।

প্রদীপের পরিবার জানায়, রাতে চিৎকার-চেঁচামেচি করে বাড়ির সবাইকে বাইরে বের করে আনেন এ যুবক। এক-দুই কথার পর নিজেই আগুন ধরিয়ে দেন ঘরে। যদিও প্রথমে এই কথা বিশ্বাসই করতে পারেননি প্রদীপ।

তার বাড়িটি লোকালয় থেকে একটু দূরে। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা ছুটে আসেন। এর পর দমকলের সাহায্যে আগুন নেভানো হয়।

প্রদীপ যখন বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে বাড়িতে আগুন ধরাচ্ছিলেন, তখন ফোনের ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় এক যুবক। পরে সেই ভিডিও দেখে প্রদীপের আক্ষেপ, ‘খুব ভুল হয়ে গেছে’।’ লজ্জা পেয়ে জানান, নেশাটা বেশি করে ফেলেছিলেন!

আপাতত পরিবার নিয়ে প্রশাসনের একটি আশ্রয়স্থলে রয়েছেন প্রদীপ। তাদের কিছু শুকনো খাবারদাবারও দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ