২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে মেসে মেসে গিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর স্থানীয় ছাত্রলীগের হামলা

spot_img

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মেসে মেসে গিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা। হামলায় ৮ জন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জের পাচুরিয়ার মেসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ‘তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করিস’ বলে হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন১৭-১৮ শিক্ষাবর্ষের এসিই বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা, ২০-২১ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ ও একই বিভাগপর ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজদানী। এছাড়াও আহত হয়েছেন আসাদুল্লাহ এবং খালিদ।

সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, মেসে মেসে গিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে হামলা করা হয় এসময় সন্ত্রাসীদের ‘তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করিস’ এসকল কথা বলতে শোনা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী ১ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে আহত শিক্ষার্থী ইয়াজদানী বলেন, ” আমরা মেসে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসীরা আমাদের পথ আটকিয়ে আমাদের পরিচয় জানতে চাইলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে জানাই। এতে তারা ‘ তোরা সমন্বয়ক সমন্বয়ক চোদাও বলে অকথ্য ভাষায় গালি দিয়ে আমাদের উপর হামলা চালায়। পরে আমরা সেখান থেকে পালিয়ে মেসে আসি তখন তারা মেসের ভিতর এসে পুনরায় আক্রমণ করে”

অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, “ছাত্রলীগের ইপ্তির নেতৃত্বে ২০-৩০ জন মিলে আমাদের উপর হামলা করা হয়। আমরা মনে করছি এটি পরিকল্পিত হামলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সমন্বয়ক বলে আমাদের ওপর হামলা করা হয়। ইতিপূর্বেই তারা নতুন স্কুলের সামনে ছিনতাই করেছে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ