৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

spot_img

 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন
মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ
মেঘনা নদীতে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। অনেকে এ মাছটিকে শাপলাপাতা মাছ এবং পানপাতা মাছ নামে চিনে থাকেন। তবে বিদেশিদের কাছে এটি “রেফিন ফিস/স্টিং ফিস নামে পরিচিত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভিড় করে।

স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বলেন,প্রায় ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় মাছবাজারে নিয়ে আসলে ১ লক্ষ ২০ হাজার টাকায় কিনে রাখার পর মাছটি কেটে ৭ শত টাকা কেজিতে বিক্রি করেছি।

সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ