
বগুড়ার গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়িতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাবতলি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লালমিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি জননেতা অধ্যাপক সাজ্জাদ সিরাজ জয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস,এম রবিউল হাসান দারুন। বিশেষ অতিথিবৃন্দ-শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,গাবতলি উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোস্তাক হাসান, শহর শাখার সিনিয়র সহ-সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিপু, বগুড়া সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলিফ তালুকদার, সাধারণ সম্পাদক তাজমিলুর,শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক জি,এম মোস্তফা, সারিয়াকান্দি উপজেলার শাখার সভাপতি জিয়াউল হক লিমন,সাধারণ সম্পাদক লায়লা আরজুমান লাকী, বগুড়া শহর শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবু ইউসুফ হাসান মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




