৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

spot_img

মোংলা সংবাদদাতা: সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ ২০২৫ তারিখ রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া কর্তৃক যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ০৩ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ০১ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, আটককৃত হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ