২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

spot_img

সাধীন আলম হোসেন, নাটোর প্রতিনিধি:

নাটোরে লালপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকারকে আটক করে।পরবর্তীতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮ টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিট প্রতারক চক্রের তিনজন হ্যাকার আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। এসময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন,ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাকার চক্র অনেকদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ