১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মোংলায় চাঁদপাই ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ মে বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম।

এবারের বাজেটে বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ২৫২ টাকা। আর উন্নয়নসহ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১ হাজার ৭০৮ টাকা।

ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম জানান, স্বাস্থ্য, সেবা, সুপেয় পানি, জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসুচিকে অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ