১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভালুকা ট্রাফিক পুলিশ ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কাজ করছে : টি আই পলাশ সাহা

spot_img

 

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক যানজট মুক্ত হওয়ায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে । ঢাকা ময়মনসিংহ মহা সড়কে ট্রাফিক পুলিশ, শিল্প পুলিশ ও স্কাউট সদস্যদের বিশেষ উদ্যোগে যানজট নিরসন হয়েছে।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশনায় ঘরমুখো মানুষকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সহযোগিতা করায় যাত্রী সাধারণ এবং স্থানীয় জনসাধারণের প্রশংসা কুরিয়েছে ভালুকা ট্রাফিক পুলিশের সদস্যরা । ঈদের পরেও যেন এই অভিযান অব্যাহত থাকে এটাই জনসাধারণের প্রত্যাশা ।

ভালুকা ট্রাফিক জোনের টি আই পলাশ সাহা এক সাক্ষাৎকারে বলেন আমরা মহাসড়কে ২৪ ঘন্টা আছি আমার স্টাফ নিয়ে ,,যাতে করে ঈদে মানুষের কোন ভুগান্তিতে পরতে না হয়।

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ট্রাফিক পুলিশ, শিল্প পুলিশ ও স্কাউট সদস্যদের তৎপরতার দুর পাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার অংশে সকাল থেকে এখন পর্যন্ত কোনো রকম যানজট পরিলিক্ষত হয়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ