১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ সফল করতে বগুড়ায় প্রস্তুতি সভা

spot_img

 

ইমামুল মিল্লাত:

জাতীয়করণ প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়নে আগামী ১৩ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের পৌর পার্কে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আইনুল ইসলাম এবং পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগের সমন্বয়ক আবিদুল ইসলাম আবিদ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শেরপুর উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা সমন্বয়ক ও যুগ্ম মহাসচিব মহিদুল ইসলাম জয়, শাজাহানপুর উপজেলা সমন্বয়ক খায়রুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান ও আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলা সমন্বয়ক মাহবুবুল আলম, গাবতলী উপজেলা সমন্বয়ক জাফর ইকবাল, সোনাতলা উপজেলা সমন্বয়ক মোঃ আনোয়ারুল ইসলাম, বগুড়া জেলা সাংস্কৃতিক সম্পাদক জাকিরুল ইসলাম ও ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (আইসিটি) আব্দুস সালামসহ বিভিন্ন উপজেলার সমন্বয়ক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা সাবেক শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি স্কেল অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি-বিনোদন ভাতা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা আশ্বস্ত করেন, বগুড়া জেলা থেকে প্রত্যাশিত সংখ্যক শিক্ষক-কর্মচারী নিয়ে ঢাকায় সমাবেশে যোগদান করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ