২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা!

spot_img

 

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি মৌলানা পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।

চুনতি ইউপি সদস্য আবুল কালাম আবুলু মেম্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম রিয়াজ উদ্দীন (২০)। সে উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত। পরে সেটি বিক্রি করে টাকা সব খেয়ে ফেলে। এরপর কিছুদিন রাজমিস্ত্রীর কাজও করে। কয়েকদিন যাবৎ তার মাকে বলে আসছিল একটি সিএনজি কিনে দিতে।

স্থানীয়রা জানিয়েছে, গভীর রাতে ঘরের টিনের চালের বিমের সাথে রসি দিয়ে ফাঁস লাগিয়ে রিয়াজ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৬টার দিকে নিহতের মা-বোন তাকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম প্রকাশ আবুলু মেম্বার বলেন, রিয়াজ নামে একটা ছেলে আত্মহত্যা করেছে, সেটির খবর দিলে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দিই, পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চুনতি ফাঁড়ির এসআই জিয়াউল হুদা ও সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন, যুবক আত্মহত্যা করেছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বিষয়ে জানা যাবে।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলাও জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ