১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

spot_img

আরিফুল ইসলাম,শিবগঞ্জ, বগুড়াঃ  বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাকুড়তলা বাজারের উত্তরে মধুপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন একটি পাটক্ষেত থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহবল হাজিপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম সকাল থেকে তার পাটক্ষেতে পাট কাটছিলেন। পাট কাটার একপর্যায়ে জমির ভেতরে পৌঁছালে মানুষের মাথা ও শরীরের অন্যান্য অংশের কঙ্কাল মাটিতে ছড়ানো অবস্থায় দেখতে পান। এসময় কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোটও পরে ছিলো। বিষয়টি লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোট থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর কঙ্কাল। এঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ