৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে দেড় লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমরুল খালের ব্রিজ থেকে রঙ্গিলা ঘাট পর্যন্ত বাঙালী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

জব্দকৃত জালগুলোর বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে জালগুলো খালের ব্রিজ এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন শাজাহানপুর থানার এসআই রাসেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স, সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ