২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

spot_img

 

দেশনেত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে ম্যাচটি সম্পন্ন হয়।

খেলায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন খেলাধুলা করে । এবং তাঁদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় । যে বন্ধনের মাধ্যমে তাঁরা খুনী ফ্যাসিস্ট হাসিনাকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছে, সেরকম ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মান করবে ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, বগুড়ার সকল দল ও মতের শিক্ষার্থীদের নিয়ে আমরা যেন শিক্ষার মান উন্নয়নে কাজ করি । মানবিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মানে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা এ খেলার আয়োজন করেছি ।

খেলা শেষে চ্যাম্পিয়নদের মাঝে খাসি তুলে দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রতিবেদক: সাব্বির আহমেদ সাকিল, বগুড়া

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ