৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধ*র্ষণের অভিযোগ

spot_img

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া (১৩) শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তের নাম ইউসুব আলী (২৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। সে গত ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরে ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী ভুক্তভোগীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যান।

 

এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে গত ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে গত ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ