
বেরোবি প্রতিনিধি
ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার উদ্যোগে নির্বাচন সংস্কার বিষয়ক সংলাপের আয়োজন করা হয়েছে।
২২ অক্টোবর, বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এর ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শ্রেণিকক্ষে বেরোবির ১০ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সংলাপের আয়োজন করা হয়।
সেশনটির মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামিলুর রহমান।তিনি নির্বাচন সংস্কার বিষয়ক বিভিন্ন আলোচনা করেন।
সংলাপে নির্বাচন সংস্কার বিষয়ে মিতানুর মুক্তা বলেন,”আজকের অনুষ্ঠিত নির্বাচন সংস্কার সংলাপে অংশ নিয়ে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আহসান হাবিব জানায়, একটি গঠনমূলক এবং তথ্যমূলক আয়োজন।এখানে অংশ গ্রহণের মাধ্যমে আমরা জেনেছি নির্বাচন কমিশনের গৃহীত প্রস্তাবনাসমূহ এবং আমরা নিজেরা এই প্রস্তাবনা সম্পর্কে আমাদের মতামত ব্যাক্ত ও অন্যান্য অংশগ্রহণকারীর মতামত ও বিশ্লেষণ সম্পর্কে অবগত হয়েছি। যা আমাদেরকে রাজনৈতিক সচেতন করে তুলতে অনুপ্রাণিত করেছে।
সেইসাথে এই সংলাপ ভবিষ্যত নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত করার প্রয়াস তৈরি করবে।
আলিফ আর স্বপ্নীল বলেন,”আজকের নির্বাচন সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নিয়ে বুঝতে পেরেছি নির্বাচন কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার এবং রাজনৈতিক নিরপেক্ষতা কতটা জরুরি। স্যারের আলোচনার মাধ্যমে জানতে পেরেছি কীভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনগত সমন্বয় প্রয়োজন। এই আলোচনা আমার নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা গভীর করেছে।”
সংগঠনটির জেলা সমন্বয়কারী হাসান আলী বলেন,
আমরা বিশ্বাস করি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। তাই তরুণদের মাঝে গণতন্ত্রের চর্চা, নির্বাচন প্রক্রিয়ার প্রতি সচেতনতা এবং দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আমরা “নির্বাচন সংস্কার সংলাপ” এর আয়োজন করি।
এই সংলাপের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আলোচনায় যুক্ত করি। কারন তারা নির্বাচনী ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সংস্কারের সম্ভাব্য দিকগুলো নিয়ে গঠনমূলক মতামত দিতে পারে। আমরা মনে করি, যত বেশি তরুণরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে, তত বেশি গণতন্ত্র শক্তিশালী হবে।
সংবাদ বুলেটিন / সাজ্জাদ




