
বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নে ছাত্রদল নেতা দুলাল হোসেনের পিতা মরহুম মকবুল হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জোহর স্থানীয়ভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুরজ্জামান তালুকদার লালু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, এমরান হোসেন, মোশারফ হোসেন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, রেজা সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম মকবুল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তাবারক বিতরণ করা হয়।




