৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে আইসক্রিম বিক্রেতা গ্রেফতার

spot_img

শরীয়তপুর প্রতিনিধি 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে ফারুক খাকী (৪৮) নামের এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার চামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক ফারুক খাকী চামটা ইউনিয়নের মৃত আবুল হোসেন খাকীর ছেলে। তিনি এলাকায় হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় তেলীপাড়া গ্রামের ওই মাদ্রাসা ছাত্র নামাজ পড়ে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত ফারুক খাকী ভয়ভীতি দেখিয়ে তাকে পাশের একটি ফোরকানিয়া মাদ্রাসার টিনশেড ঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে বলৎকার করে।

শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। তবে ফারুক খাকী জানালা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুটির বড় ভাই বাদী হয়ে নড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারুক খাকীকে গ্রেফতার করে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ