২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ার শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের লিফলেট বিতরণ

spot_img

‎‎মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি: 

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কালকি গ্রামের স্থানীয় মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎‎এ দোয়া মাহফিলের আয়োজন করেন কিচক ইউনিয়ন তাঁতি দলের সক্রিয় নেতা ও সেক্রেটারি মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদশা মন্ডল, কিচক ইউনিয়নের মূল দলের সদস্য মোঃ আবুল কালাম, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

‎জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব।

‎‎পরে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহে আলম এর ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

‎‎গ্রামের প্রত্যন্ত অঞ্চল, হাট-বাজার ও ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।

‎‎আয়োজক মোঃ ফারুক হোসেন বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। ধানের শীষ হলো মানুষের মুক্তির প্রতীক।”

‎‎স্থানীয় জনসাধারণ বলেন, এই দোয়া মাহফিল ও লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং জনমনে আশার সঞ্চার হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ