২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চোপিনগর ইউনিয়ন জাসাসের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

spot_img

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ যোহর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় এতিমখানার ছাত্ররা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

চোপিনগর ইউনিয়ন জাসাসের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—
বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক জামাল পাশা রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানী, সহ সভাপতি মঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, সদর থানার আহ্বায়ক এম এ হেলাল, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম জুন, জেলা দপ্তর সম্পাদক আশরাফুল আলম রঞ্জু, সদর থানার সদস্য সচিব আবু হান্নান।

এ ছাড়া জেলা জাসাসের সদস্য রবিউল ইসলাম, হুমায়ুন সরকার, জনি আহম্মেদ, ফারুক মণ্ডল, ইস্তিয়াক, শাজাহানপুর উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, ডা. ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, চোপীনগর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ