১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বিজয় দিবস ঘিরে ফুলের বাজার চাঙা

spot_img

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে বগুড়ার ফুলের বাজারে এখন ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল অর্পণ করবেন—এমন প্রত্যাশায় প্রস্তুত করা হচ্ছে বিপুল পরিমাণ ফুলের মালা ও তোড়া।

ফুল ব্যবসায়ীরা জানান, বিজয় দিবসকে ঘিরে এ বছর বগুড়ার ফুলের বাজারে প্রায় অর্ধকোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্ডার পাওয়া গেছে। নির্ধারিত সময়ের আগেই অর্ডার সরবরাহ নিশ্চিত করতে দোকানে দোকানে চলছে মালা তৈরির ব্যস্ততা।

বগুড়া শহরের ফুল মার্কেটের ১৭টি দোকানে এবার বিজয় দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গাঁদা, গোলাপ ও রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের ফুল দিয়ে নানা আকারের মালা তৈরি করা হচ্ছে। আকারভেদে এসব মালার দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা আরও জানান, প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুলের চাহিদা বেড়ে যায়। এ বছর ফুলের দাম কিছুটা বেশি হলেও চাহিদা কমেনি। অনেক দোকানেই ইতোমধ্যে এক লাখ টাকার বেশি ফুল সংগ্রহ করা হয়েছে।

ফুল ব্যবসায়ীদের ভাষ্য, বিজয় দিবসের দিন ভোর থেকেই শহীদ মিনারমুখী মানুষের ঢল নামে। সে কারণে এখনই অর্ডার অনুযায়ী ফুল প্রস্তুত রাখতে হচ্ছে। সময়মতো সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ততার শেষ নেই।

সব মিলিয়ে মহান বিজয় দিবসকে সামনে রেখে বগুড়ার ফুলের বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিজয় দিবসকে ঘিরে ভালো বিক্রির প্রত্যাশায় আছেন ফুল ব্যবসায়ীরা।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ