২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

spot_img

 

সাইফ আনোয়ার, কুড়িগ্রাম:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে, সরকারি ও বেসরকারি ভবনসমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও জেলা বিএনপির পৃথক বিজয় র‌্যালী সকালের দিকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে যুবদল, ছাত্রদলও বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ