১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুক্তিযুদ্ধের সুফল জাতির দ্বারে পৌঁছাতে জামায়াত কাজ করছে: জামায়াত প্রার্থী

spot_img

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশকে স্বাধীন করেছিলেন। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি শোষণবিহীন, সাম্যের মানবিক বাংলাদেশ।

কিন্তু বিজয়ের ৫৫ বছরেও আমরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। জামায়াত প্রতিষ্ঠার শুরু থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সুফল জাতির দ্বারে দ্বারে পৌঁছে দিতে চায়। আমরা জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ