২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

spot_img

নীল আকাশ আর মেঘের ভেলায় যখন স্বপ্নের মতো ভাসছিল শত শত যাত্রী নিয়ে একটি বিমান, ঠিক তখনই এক বেনামি ইমেইল বিষাদ ছড়িয়ে দিল কয়েক হাজার ফুট ওপরে। নিরাপত্তার চাদর ছিঁড়ে এক অজানা আতঙ্ক হানা দিল লন্ডন থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে। কয়েক ঘণ্টার এক রুদ্ধশ্বাস উৎকণ্ঠা শেষে হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন চাকাগুলো মাটি ছুঁল, তখন যেন ফিরে এল এক নতুন জীবন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার(২২ ডিসেম্বর) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে বোমা হামলার এই হুমকি আসে। অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো সেই বার্তায় গোটা বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

হুমকির খবর পাওয়ামাত্রই ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদে অবতরণের পর দ্রুত সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ নিরাপত্তা প্রটোকল মেনে যাত্রী ও পণ্য তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা বোমা পাওয়া যায়নি। মূলত ভুয়া হুমকির মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

উদ্বেগের বিষয় হলো, একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরও একটি ফ্লাইটে একই ধরনের হামলার হুমকি আসে। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে ক্ষতিকর কিছু মেলেনি। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক এমন বেনামি হুমকি যাত্রীদের মাঝে ভীতি তৈরি করছে।

বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ভারতীয় আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে। এই ভুয়া ই-মেইলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

 

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ