১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসছে ঘোষণা

spot_img

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রাত সাড়ে ৯টায় দলটির জাতীয় স্থায়ী কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ‘চেয়ারম্যান’ নির্বাচিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ৩০ ডিসেম্বর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির দীর্ঘকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির সর্বোচ্চ এই পদটি শূন্য হয়। ১৯৮৪ সাল থেকে টানা ৪১ বছর বেগম জিয়া এই দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি কারাগারে যাওয়ার পর থেকে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ‘ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এখন তাকেই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার বিষয়ে দলের নীতিনির্ধারকরা একমত হয়েছেন।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। যদিও তারেক রহমান বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন, তবে আজকের বৈঠকে স্থায়ী কমিটি তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেবে, যা পরবর্তী জাতীয় কাউন্সিলে চূড়ান্তভাবে পাস করা হবে। গত ৪ জানুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব শিগগিরই তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

দলীয় সূত্র মতে, আজকের এই বৈঠকটি নির্ধারিত কোনো শিডিউলভুক্ত সভা নয়, বরং বিশেষ জরুরি প্রয়োজনেই এটি ডাকা হয়েছে। গত সোমবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা স্থগিত করা হয়েছিল। যদিও নির্দিষ্ট কোনো এজেন্ডা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও তারেক রহমানের পদোন্নতি এবং দলীয় নেতৃত্ব পুনর্গঠনের বিষয়টিই এই সভার প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেগম খালেদা জিয়া পরবর্তী যুগে তারেক রহমানের এই আনুষ্ঠানিক অভিষেক দলটিকে এক নতুন সাংগঠনিক রূপ দেবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ