২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে তারেক রহমানের মাজার জিয়ারত, চাইলেন দোয়া

spot_img

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে ইশার নামাজ আদায় করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ