৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে স্ত্রীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার, অস্ত্র জব্দ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজ্জাদ হোসেন নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ও রাতে দুই দফায় পরিচালিত অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের আহাদ আলীর ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার। এ সময় তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সেনাবাহিনী পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল সাজ্জাদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে সাজ্জাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া, ওই বাড়ি থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সাজ্জাদের অন্যান্য সহযোগীদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ