২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ক্লাস-পরীক্ষা রেখে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

spot_img

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক গত বছরের শেষদিকে বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি চালান। এর ফলে ২০২৫ সালের তৃতীয় সাময়িক মূল্যায়ন পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর আন্দোলনে থাকা শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

অধিদফতর জোর দিয়েছেন, যেসব শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে।

গত ১৯ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মূল্যায়ন চলাকালে কয়েকজন শিক্ষক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত ছিলেন, যা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এরইমধ্যে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং কতজন শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য অধিদফতরে জানাতে হবে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও ব্যাহত হয়। পরে সরকারের গণবদলির প্রভাবেই তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ