১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মোংলায় ৪০০ পরিবারের মুখে হাসি ফোটালেন যুবদল নেতা রাজ বাপ্পা

spot_img

 

 

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: পবিত্র রমজান মাসকে সামনে রেখে মোংলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ যুবদল নেতা রাজ বাপ্পা। বুধবার (৪ মার্চ) সকালে মোংলা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের প্রায় ৪০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ‘রমজান উপহার’ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

 

৮ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রমজানের আগে এমন সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষজন। উপহার নিতে আসা এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, “রমজানের শুরুতে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ ওনার মঙ্গল করুন।”

 

রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন মোংলা পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজ বাপ্পা। উপহার বিতরণ শেষে তিনি সংবাদকর্মীদের বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোকে আমি রাজনৈতিক কর্তব্য নয়, বরং নৈতিক দায়িত্ব মনে করি। আমি শুধু নির্বাচনের সময় নয়, বরং বছরের প্রতিটি দিন আমার এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চাই।”

 

স্থানীয় সচেতন মহলের মতে, রাজ বাপ্পার এই মানবিক উদ্যোগ কেবল একটি রাজনৈতিক প্রচারণা নয়, বরং সমাজের প্রতি গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। রমজানের পবিত্রতা রক্ষায় এবং অভাবী মানুষের কষ্ট লাঘবে এমন তরুণ নেতৃত্বের এগিয়ে আসা মোংলার রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। মানবতার এই ধারা অব্যাহত থাকুক এবং সমাজের সামর্থ্যবানরা এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়াক এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ